স্বাধীনতার ঘোষণাপত্রের বিরোধিতা করে তারেক রহমান রাষ্ট্রদ্রোহিতাতুল্য অপরাধ করেছেন বলে মনে করেন বঙ্গবন্ধু সাংস্কৃতি জোটের ২৫১ জন সাংস্কৃতি কর্মী। এক বিবৃতিতে তারা বলেন, তারেক রহমান একবার জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি ও বঙ্গবন্ধুকে অবৈধ প্রধানমন্ত্রী বলে অপরাধ করেছেন। এরপর আবার স্বাধীনতার ঘোষণাপত্রের বিরোধিতা করলেন। তারা বলেন, একজন ফেরারি আসামিই শুধু এই ধরনের মন্তব্য করতে পারেন। তাদের মতে, জিয়াউর রহমান বাধ্য হয়ে আওয়ামী লীগের চাপের মুখে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। বিবৃতিতে স্বাক্ষর করেছেন— তারানা হালিম এমপি, অরুন সরকার রানা, এটিএম শামসুজ্জামান, সৈয়দ হাসান ইমান, আলী যাকের, ফেরদৌসী মজুমদার, পীযূষ বন্দোপাধ্যায়, টিপু মুন্সী এমপি প্রমুখ।
