সেমিতেই সন্তুষ্ট নন সিমিওনে

আপডেট : ১০ এপ্রিল ২০১৪, ২২:১২
আমার খেলোয়াড়দের উদ্দীপিত করার প্রয়োজন হয় না। তাদের প্রয়োজন শুধু নিরাপত্তা, সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা ও চেষ্টা চালিয়ে যাওয়া। তাহলেই, তাদের সেরাটা পাওয়া সম্ভব। আমি তাদের রীতিমতো দারুণ ভক্ত। তারা যতটা উদারভাবে খেলে সেটাও দারুণ প্রশংসনীয়। বার্সেলোনাকে হারিয়ে চল্লিশ বছর পর অ্যাটলেটিকো মাদ্রিদকে তুলেছেন চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে। এমন পারফরম্যান্সের পর দিয়েগো সিমিওনে উচ্ছ্বাসে ভেসে যাবেন সেটাই স্বাভাবিক। কিন্তু অ্যাটলেটিকো কোচ বলছেন, চূড়ান্ত উত্সবটা আরো কয়েকদিন পরেই করতে চান তিনি। কারণ, অ্যাটলেটিকো আরো সামনে যাবে বলেই বিশ্বাস তার। তবে লা লিগা শিরোপাধারীদের বিরুদ্ধে জয় ছিনিয়ে আনা শিষ্যদের প্রশংসায় কার্পণ্য করেননি এই আর্জেন্টাইন। নূ ক্যাম্পে প্রথম লেগে দিয়েগোর গোলে ১-১ সমতায় শেষ করার পর কোকের দারুণ এক গোলে গত বুধবার ভিসেন্তে ক্যালদেরনে জয় নিয়েই মাঠ ছেড়েছে অ্যাটলেটিকো। ফলে দুই লেগের ফল মিলে শেষ চারের টিকেট পেয়ে গেছে দলটি। গত কয়েক মৌসুম ধরেই লিগে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনাকে নিয়মিত হুমকি হয়ে ওঠা দলটির কোচ দারুণ উচ্ছ্বসিত খেলোয়াড়দের এমন পারফরম্যান্সে, ‘বার্সেলোনার মতো একটি দল যাদের দারুণ সমৃদ্ধ একটা অতীত আছে, তেমন কাউকে হারিয়ে উঠতে পারাটা দারুণ আনন্দের সন্দেহ নেই। তবে আমার মনে হয় এটা নিয়ে এখনই এতটা উচ্ছ্বসিত হবার প্রয়োজন নেই। কারণ, আমরা জানি এখানেই শেষ নয়। তাছাড়া, আগামী রোববার আমাদের আরেকটি ম্যাচ আছে।’ খেলোয়াড়দের প্রশংসা করে সিমিওনে বলেন, ‘আমার খেলোয়াড়দের উদ্দীপিত করার প্রয়োজন হয় না। তাদের প্রয়োজন শুধু নিরাপত্তা, সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা ও চেষ্টা চালিয়ে যাওয়া। তাহলেই, তাদের সেরাটা পাওয়া সম্ভব। আমি তাদের রীতিমতো দারুণ ভক্ত। তারা যতটা উদারভাবে খেলে সেটাও দারুণ প্রশংসনীয়।’ ম্যাচ সম্পর্কে সিমিওনে বলেন, ‘আজ প্রথম ২০ মিনিটে আমাদের শারীরিক ভাষা, তীব্রতা এবং খেলার কৌশল দারুণ ছিল। কিন্তু, পরে বার্সা ম্যাচে ফিরে আসতে শুরু করে এবং সুযোগ সৃষ্টি করে। ফলে আমাদের জন্য খেলাটা কঠিন হয়ে যায়।