স্পেন এবং জার্মানি সর্বশেষ ফিফা র্যাংকিংয়ে যথাক্রমে শীর্ষ ও দ্বিতীয় স্থান অক্ষুণ্ন্ন রেখেছে। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ র্যাংকিংয়ে আর্জেন্টিনা ষষ্ঠ স্থানে নেমে গেছে। অপরদিকে কোন ম্যাচ না খেলেই তৃতীয় স্থানে উঠে এসেছে পর্তুগাল।
এর মানে স্পেন ও জার্মানির পর পর্তুগালের উন্নতিতে বিশ্ব ফুটবলের তিনটি শীর্ষ দলই এখন ইউরোপের। এরপর রয়েছে দক্ষিণ আমেরিকার দল কলম্বিয়া, উরুগুয়ে এবং দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল যৌথভাবে ষষ্ঠ স্থানে। বাসস/এএফপি
সর্বশেষ ফিফা র্যাংকিং
১. স্পেন
২. জার্মানি
৩. পর্তুগাল(+১)
৪. কলম্বিয়া(+১)
৫. উরুগুয়ে(+১)
৬. আর্জেন্টিনা(-৩)
৬. ব্রাজিল(+৩)
৮. সুইজারল্যান্ড(-১)
৯. ইতালি(-১)
১০. গ্রীস(+৩)
১১. ইংল্যান্ড(+১)
১২. বেলজিয়াম(-২)
১৩. যুক্তরাষ্ট্র(+১)
১৪. চিলি(+১)
১৫. ল্যান্ড(-৪)
১৬. ফ্রান্স(+১)
১৭. ইউক্রেন(+১)
১৮. রাশিয়া(+১)
১৯. মেক্সিকো(+১)
২০. ক্রোয়েশিয়া(-৪)
