স্পোটস রিপোর্টার
গতকাল কুর্মিটোলা গলফ কোর্সে অনুষ্ঠিত আন্তঃক্লাব গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আর্মি গলফ ক্লাব। রানার্সআপ হয়েছে ঘাটাইল গলফ ক্লাব। মহিলাদের ব্যক্তিগত ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ভাটিয়ারি গলফ এন্ড কান্ট্রি ক্লাবের নিফাত ইউসুফ। রানারআপ হন কুর্মিটোলা গলফ ক্লাবের আফিয়া সরকার। পুরুষদের ব্যক্তিগত ইভেন্টে কুর্মিটোলা গলফ ক্লাবের জাকি আহমেদ চ্যাম্পিয়ন ও ঘাটাইল গলফ ক্লাবের লেঃ কর্নেল আহসান আজীজ রানারআপ হন।
দেশের ১০টি ক্লাব নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করে গলফ ফেডারেশন। দুই দিনের এই টুর্নামেন্টের খেলা শেষে গতকাল পুরস্কার বিতরণ করেন গলফ ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি মেজর জেনারেল মিজানুর রহমান খান। উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র ডাইরেক্টিং স্টাফ (আর্মি) এবং আর্মি গলফ ক্লাবের সহ সভাপতি মেজর জেনারেল মাসহুদ রাজ্জাক, ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল আমিন আকবর, টুর্ণামেন্ট ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অবঃ) এবং পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ।
