পাইওনিয়ার ফুটবল লিগে চট্টগ্রামের দল কল্যান সংঘ গোল বন্যা বইয়ে দিয়েছে। গতকাল পল্টন ময়দানে অনুষ্ঠিত ম্যাচে কল্যান সংঘ ১৩-১ গোলে হারিয়েছে মগবাজার সবুজ সংঘকে। হ্যাটট্রিক হয়েছে তিনটি। সোহেল, টনি, মামুন হ্যাটট্রিক করেন, সবুজ ও ফজলু ২টি করে গোল করেন। সান্তুনা সুচক গোলটি টুটুলের। লালবাগ যুব একতা সংঘ ৭-০ গোলে নূর স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে। এই ম্যাচে রনি ও কোহিনূরের হ্যাটট্রিক এবং ফায়রুজের একটি গোল। মাদ্রাসাপাড়া স্পোর্টিং ক্লাব ৬-১ গোলে আরএনডি ক্রীড়া চক্রকে হারিয়েছে। বিজয়ী দলের মাহবুব, সকিব, রবিন ২টি করে এবং বিজিত দলের জুলফিকার ১টি গোল করেন। হাসনাবাদ স্পোর্টিং ক্লাব ৫-০ গোলে লুত্ফর রহমান স্পোর্টিংকে হারিয়েছে। সোহান ৩ ও জুলফিকার ২ গোল করেন। খিলগাঁও জাগরণী সংঘ ৪-১ গোলে হারায় খিলগাঁও প্রগতি সংসদকে। বিজয়ী দলের মোস্তাক, আশরাফুল, মাসুদ, হাসিব এবং বিজিত দলের হাসু গোল করেন। কমলাপুর সমাজ কল্যান সংঘ ১-১ গোলে ড্র জুরাইন ফুটবল একাডেমীর সঙ্গে ড্র করে। কমলাপুরের কফিল এবং জুরাইনের হারুন গোল করেন।
