সাবেক রেসকোর্স ময়দানের বর্তমান নাম কী ?
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
মুহাম্মদ মিজানুর রহমান
সহকারি শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর
দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ
২৩। সাবেক রেসকোর্স ময়দানের বর্তমান নাম কী ?
ক. রমনা উদ্যান খ. শিশু পার্ক গ. সোহরাওর্য়াদী উদ্যান ঘ. ভাসানী উদ্যান
২৪। বাঙ্গালি জাতিকে অদ্যম বলা হয় কেন ?
ক. বাঙ্গালি জাতি সাহসী বলে
খ. বাঙ্গালি জাতি মিশ্র জাতি বলে
গ. বাঙ্গালি জাতি শক্তিশালী বলে
ঘ.বাঙ্গালি জাতিকে কেউ দমাতে পারে না বলে
২৫। মুজিবনগর সরকার কবে গঠিত হয়?
ক. ১৯৭১ সালের ১০ এপ্রিল খ. ১৯৭১ সালের ৭ এপ্রিল গ. ১৯৭১ সালের ১৭ এপ্রিল ঘ. ১৯৭১ সালের ৩ এপ্রিল
২৬। কে মুজিবনগর সরকারের শপথবাক্য পাঠ করান ?
ক. সৈয়দ নজরুল ইসলাম খ. অধ্যাপক ইউসুফ আলী গ. অধ্যাপক মনিরুজ্জামান ঘ. তাজউদ্দিন আহমদ
২৭। পাকবাহিনীর বিরুদ্ধে প্রথম প্রতিরোধের স্থান কোনটি ?
ক. যশোর খ. দিনাজপুর
গ. জয়দেবপুর ঘ. মুজিবনগর
২৮। ঢাকার গেরিলা দল কী নামে পরিচিত ছিল ?
ক ফাইটার গ্রুপ খ. মুজিব বাহিনী
গ. জিয়া বাহিনী ঘ. ক্র্যাক প্লাটুন
২৯।আত্মসর্মপণ দলিলে স্বাক্ষর করেন -
i.মুজিব ও নিয়াজী
ii.ওসমানী ও নিয়াজী
iii.নিয়াজী ও আরোরা
নিচের কোনটি সঠিক?
ক. iii খ. i গ. ii ঘ. i ও ii
৩০। মুক্তিযুদ্ধের এক নম্বর সেক্টর যে যে এলাকা নিয়ে গঠিত তা হলো -
i.ঢাকা ii.চট্টগ্রাম iii.র্পাবত্য চট্টগ্রাম
নিচের কোনটি সঠিক ?
ক. i খ.ii ও iii গ. ii ঘ. iii
৩১। বধ্যভূমি হলো -
ক. যে ভূমি বাঙ্গালিদের দখলে থাকে
খ. যে ভূমি শত্রুদের দখলে থাকে
গ. যে ভূমিতে হত্যা করা হয়
ঘ. যে ভূমিতে পাক বাহিনী থাকে
৩২। নিচের কোনটি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে বাঙ্গালি সৈনিকদের নিয়ে গড়ে ওঠে?
ক. আঞ্চলিক বাহিনী খ. অনিয়মিত বাহিনী গ. উপ আঞ্চলিক বাহিনী
ঘ. নিয়মিত বাহিনী
৩৩। মার্চ মাসের কত তারিখে বঙ্গবন্ধু পক্ষে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ করেন?
ক. ২৭ মার্চ খ. ২৬ মার্চ
গ. ২৫ মার্চ ঘ. ২৩ মার্চ
৩৪। ২৫ মার্চের আক্রমণের পর কারা পাকবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে ?
ক. বাংলার শিক্ষক সমাজ
খ. বাংলার ছাত্র সমাজ
গ. বাঙালিরা ঘ. বাংলার কৃষকেরা
৩৫। ৭ মার্চের জনসভায় কত লোকের সমাগম হয়?
ক. ৩০ লক্ষ খ. ২০ লক্ষ
গ. ১৫ লক্ষ ঘ. ১০লক্ষ
৩৬। ১৯৭১ সালের অসহযোগ আন্দোলনের প্রধান কারণ হলো -
ক. শেখ মুজিবের পদত্যাগ নিশ্চিত করা খ. পুনরায় সামরিক শাসন জারি করা গ. আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তরে অনীহা ঘ. ভুট্টোর পদত্যাগ নিশ্চিত করা
৩৭। আওয়ামী লীগ নির্বাচিত সদস্যরা ১৯৭১ সালের জানুয়ারি মাসের কত তারিখে রেসর্কোস ময়দানে প্রকাশ্যে শপথ গ্রহণ করে?
ক. ৩ জানুয়ারি খ. ৫ জানুয়ারি
ঘ. ৬ জানুয়ারি ঘ. ৭ জানুয়ারি
৩৮। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে বাঙ্গালির মুক্তির সনদ বলা হয় কেন?
ক এই ভাষণের মাধ্যমে বাঙ্গালির অধিকার আদায় হয় বলে
খ এই ভাষণে স্বাধীনতার বীজ নিহিত ছিল বলে
গ এই ভাষণ ছিল বাঙ্গালির প্রেরণার উত্স
ঘ এই ভাষণ দ্বারা স্বায়ত্তশাসন অর্জিত হয় বলে
৩৯। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ কয়টি বিভাগে বিভক্ত ছিল ?
ক. ৬টি খ. ৫টি গ. ৪টি ঘ. ৩টি
৪০। নিচের কোন দেশ দুটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধী পক্ষ?
ক. চীন ও ভারত খ. মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন গ. চীন ও মালয়েশিয়া
ঘ. ফ্রান্স ও ইরাক
৪১। বিবিসির কোন বিখ্যাত সাংবাদিক বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সংবাদ প্রচার করেন ?
ক. মার্ক টালি খ. সাইমন ড্রিং
গ. জর্জ হ্যারিসন ঘ. রবি শঙ্কর
৪২। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে কে চরমপত্র পাঠ করেন ?
ক. মেজর জিয়াউর রহমান
খ . এম আর আখতার মুকুল
গ. আবদুল হান্নান
ঘ. শেখ মুজিবুর রহমান
৪৩। যৌথ বাহিনীর সর্বাধিনায়ক কে?
ক. জেনারেল স্যাম মানেকশ
খ. মেজর জনোরেল নাগরা
গ. জেনারেল জগজিত্ সিং আরোরা
ঘ. এ . কে খন্দকার
৪৪। নিচের কোনটি বধ্যভূমি ?
ক. শমসের নগর খ. পার্বতীপুর
গ. শংকরপাশা ঘ. নাজিরপুর
৪৫।রায়েরবাজার বধ্যভূমি অবস্থিত —
ক. সিলেটে খ. খুলনায় গ. ঢাকায় ঘ. চট্টগ্রামে
৪৬। যৌথ বাহিনীর কাছে সামরিক ও বেসামরিক মিলে মোট পাকিস্তানি কত সৈন্য আত্মসর্মপণ করে?
ক. ৯১ হাজার ৬৩৪ জন
খ. ৯১ হাজার ৫৩৪ জন
গ. ৯০ হাজার ৬৩৪ জন
ঘ. ৯০ হাজার ৫৩৪ জন
উত্তর : ২৩। গ ২৪। ঘ ২৫। ক ২৬। খ ২৭। গ ২৮। ঘ ২৯। ক ৩০। খ ৩১। গ ৩২। ঘ ৩৩।ক ৩৪।গ ৩৫।ঘ ৩৬। গ ৩৭। ক ৩৮। খ ৩৯। গ ৪০। খ ৪১। ক ৪২।খ ৪৩। ক ৪৪।ক ৪৫। গ ৪৬। ক
