চিন্তা করবেন না, চ্যাম্পিয়ন হবো : জাহিদ

আপডেট : ১১ এপ্রিল ২০১৪, ২১:৪৯
ফাইনাল নিয়ে মোহামেডানের উইঙ্গার জাহিদ হোসেনের এক কথা, চিন্তা করবেন না, চ্যাম্পিয়ন হবো। দর্শকদের উদ্দেশ্যে জাহিদের এই কথা কতটুকু মিলবে তা মাঠেই প্রমাণ হবে। তবে জাহিদ বলেছেন ‘সকার ক্লাবকে হারাবো এটা এমন কি কঠিন কাজ।’ কঠিন কাজ নাও হতে পারে জাহিদের কাছে। তবে একথাও ঠিক জাহিদ ভালো খেললে তার দল ভালো খেলে। মোহামেডানের পর্তুগীজ কোচ রুই ক্যাপেলাও জাহিদের কাছে সেরা খেলাটা প্রত্যাশা করছেন।