কেন্দুয়ায় বিধবা ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

আপডেট : ১১ এপ্রিল ২০১৪, ২২:১৭
নেত্রকোনা প্রতিনিধি অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ আব্দুল হামিদ কেন্দুয়া উপজেলার মাচিয়ালী গ্রামের আনোয়ারা বেগম নামের এক বিধবাকে ধর্ষণের অভিযোগে দামিনা গ্রামের আব্দুল আউয়ালকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। মামলা চলার ৭ বছর পর গত বৃহস্পতিবার এই রায় প্রদান করা হয়। জানা গেছে, ২০০৭ সালের ৩১ আগষ্ট কেন্দুয়ার মাচিয়ালী গ্রামের মৃত আঃ খালেকের স্ত্রী আনোয়ারা বেগম দামিনা গ্রামের টেইলর আব্দুল আওয়ালের নিকট ব্লাউজ বানাতে দেন। ঔদিন সন্ধ্যায় তিনি ব্লাউজটি আনতে গেলে আনোয়ারাকে ২ ঘন্টা বসিয়ে রেখে তাকে চা পান করায়। কিন্তু চা পানের সাথে সাথে আনোয়ারা অসুস্থ বোধ করলে আব্দুল আওয়াল দোকান বন্ধ করে আনোয়ারাকে জোরপূর্বক ধর্ষণ করে। আনোয়ারার চিত্কারে লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিত্সার জন্য পাঠায়। পরদিন আনোয়ারা আব্দুল আওয়ালের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।