ট্যাবলেট পিসির বাজারে কিন্ডল ফায়ার দিয়ে আগেই বাজার মাত করেছে অ্যামাজন। এবারে স্মার্টফোনের বাজার দখলেরও প্রস্তুতি প্রায় সেরে ফেলেছে তারা। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আসছে সেপ্টেম্বরেই বাজারে আসছে অ্যামাজনের নতুন এই স্মার্টফোন। আর সেটা যেনতেন স্মার্টফোন হবে না, হবে একটি থ্রিডি স্মার্টফোন। আর থ্রিডি প্রজেকশনের জন্য এতে থাকবে চারটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা, সেন্সর, রেটিনা ট্র্যাকিং প্রযুক্তি প্রভৃতির সমন্বয়। সিয়াটল এবং সান ফ্রান্সিসকোতে এটি পরীক্ষামূলকভাবে ব্যববহার হচ্ছে বলেও জানা গেছে সংশ্লিষ্ট সূত্র থেকে।
