শ্রীলঙ্কা সফরে অনিশ্চিত সোতসোবে

আপডেট : ১২ এপ্রিল ২০১৪, ২২:০৮
আগামী সপ্তাহে পায়ের গোড়ালিতে অস্ত্রোপচারের কারণে দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার লওনাবো সতসোবে জুলাই মাসের শ্রীলংকা সফরে হয়তো মাঠে নামা হচ্ছে। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা গত শুক্রবার এ তথ্য জানিয়েছে। দলের ম্যানেজার মোহাম্মদ মুসাজি ক্রিকেট দক্ষিণ আফ্রিকার নিজস্ব ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেন, ‘গত দেড় বছর যাবত্ পায়ের গোড়ালির সমস্যায় ভুগছেন সতসোবে এবং তার অস্ত্রোপচারের জন্য আমরা এই সময়টা বেছে নিয়েছি। ফাস্ট বোলারদের বেলায় এ ইনজুরি একটি নিত্যনৈমিত্তিক ব্যাপার।’ আগামী ২/৩ মাসের মধ্যে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছি। পাঁচ টেস্ট খেলা সতসোবে ২০১১ সালে ভারত সফরে সর্বশেষ লংগার ভার্সনে প্রোটিয়াসদের হয়ে মাঠে নেমেছেন। তবে দক্ষিণ আফ্রিকান ওয়ানডে এবং টি-২০ দলের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছেন তিনি। ফিটনেস ঘাটতির কারণে ইতিপূর্বে এর আগে ৩০ বছর বয়সী এই পেসারের সমালোচনা করেছিল দক্ষিণ আফ্রিকার বোর্ড ম্যানেজমেন্ট। টেস্ট র্যাংকিংয়ের শীর্ষ দল দক্ষিণ আফ্রিকা। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে সর্বশেষ তিন ম্যাচের ওয়ানডে এবং শ্রীলংকায় দুই ম্যাচের টেস্ট সিরিজ হেরেছে দলটি। আগামী ৬ জুলাই কলম্বোতে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর দুটি টেস্টও খেলবে দুই দল।-বাসস