আবাহনী নিরাপত্তা চেয়েছে

আপডেট : ১৩ এপ্রিল ২০১৪, ২২:০৫
বাফুফের কাছে আবাহনী নিরাপত্তা চেয়েছে। আগামীকাল পেশাদার ফুটবল লিগের দ্বিতীয় পর্বের খেলা শুরু হবে। এই খেলা চলাকালীন আবাহনী বাফুফের কাছে নিরাপত্তা চেয়েছে। কারণ মাঠে গিয়ে আবাহনী তার খেলোয়াড়দের নিরাপদ মনে করছে না। স্বাধীনতা কাপ ফুটবলের সেমিফাইনালে মোহামেডানের কাছে হেরে আবাহনী দুই ঘন্টা আটকে ছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে। ফাইনালে উঠতে না পারার কারণে আবাহনীর সমর্থকরা খেলোয়াড়দের বহনকারী বাসে ঢিল ছুঁড়ে। গ্লাস ভাঙ্গে বলে জানা গেছে। দুই জন ফুটবলার আহত হয়েছিলেন সেদিন। খেলোয়াড় নিয়ে বাস ছেড়ে যাওয়ার সময় ককটেল নিক্ষেপ করা হয়েছিল বলে খেলোয়াড়দের সূত্রে জানা গেছে। খেলোয়াড়দের নিরাপত্তা চেয়ে আবাহনী বাফুফের কাছে চিঠি দিয়েছে। বাফুফে জানিয়েছে নিরাপত্তা ব্যবস্থা তো সব সময় থাকে। আমরা বিষয়টি খেয়াল রাখার চেষ্টা করবো। লিগের ফিরতি পর্বে ব্রাদার্সের বিরুদ্ধে আবাহনীর প্রথম ম্যাচ বৃহস্পতিবার।