নববর্ষ উপলক্ষে রক্তের বন্ধনে দুই বাংলা শ্লোগান নিয়ে কলকাতার ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ওয়ালটন সম্প্রীতি সাইকেল র্যালি আজ সকাল ৭টায় ফেনী থেকে চট্টগ্রামের পথে রওনা হবে। ২৫ জন সাইক্লিষ্ট নিয়ে গতকাল ফেনীতে পৌঁছায় সাইক্লিং দল। আজ রাতে চট্টগ্রামে অবস্থান করে আগামীকাল সকাল ১০টায় চট্টগ্রামে রেড ক্রিসেন্ট সোসাইটি ও ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে রক্তদান কর্মসূচিতে কলকাতার সাইক্লিষ্টরা রক্তদান করবেন। এই আনুষ্ঠানিকতা দিয়ে শেষ হবে এবারের দুই বাংলার সাইক্লিষ্টদের সম্প্রীতি যাত্রা সাইকেল র্যালী।
