ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দলের খেলা দেখার জন্য জাতীয় দল নির্বাচকদের বিদেশে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বোর্ড সহ-সভাপতি রবি সান্ত। সান্ত গতকাল সাংবাদিকদের জানান, ‘আমি মনে করি এখন থেকে জাতীয় দল নির্বাচক দলের কোনো সদস্য দেশের দলের সঙ্গে সফরে যাবে না। হ্যাঁ, আগে নির্বাচকরা দলের খেলা দেখার জন্য দেশের বাইরে যেতেন। তবে এখন বোর্ডের সিদ্ধান্ত হলো নির্বাচক দলের কোন সদস্যকে ভারতীয় দলের সঙ্গে বাইরে পাঠানো হবে না।’
