ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের সপ্তম আসর শুরু হতে বাকি মাত্র তিন দিন। এমন সময়ে দিল্লি¬ ডেয়ারডেভিলসের জন্য দুঃসংবাদ অধিনায়ক কেভিন পিটারসেনের ইনজুরি। দলের অন্যতম ব্যাটিং ভরসা এই ইংলিশ তারকার হাতের আঙ্গুলে চিড় ধরেছে। ফলে টুর্নামেন্টের প্রথম কয়েকটি ম্যাচে তাকে দলে পাচ্ছে না দিল্লি। এদিকে, এক মৌসুমের বিরতি শেষে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যোগ দিয়েছেন দলটির বোলিং উপদেষ্টা ওয়াসিম আকরাম। আগামী ১৬ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে উদ্বোধনী ম্যাচ খেলতে অনেকটা আগে ভাগেই সংযুক্ত আরব আমিরাতে পৌঁছে যাওয়া কলকাতা দলের সঙ্গে যোগ দিয়েছেন এই পাকিস্তান কিংবদন্তি।
দিল্লি¬ ডেয়ারডেভিলসের সূত্রের উল্লে¬খ করে ভারতের টাইমস অব ইন্ডিয়া পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, ‘কেপির একটি আঙ্গুলে চিড় ধরেছে। যে কারণে তিনি অনুশীলনে অংশ নিচ্ছেন না। তার চিকিত্সা করার জন্য একজন বিশেষজ্ঞ ডাক্তার ডাকা হয়েছে। কিন্তু তিনি সংযুক্ত আরব আমিরাতে কেপিকে চিকিত্সা দেবেন। কেপি যাতে প্রথম ম্যাচেই খেলতে পারেন সেভাবে চিকিত্সার জন্য ডাক্তারকে বলা হয়েছে। কিন্তু যথাসময়ে তিনি আসতে পারছেন না নিশ্চিত। হতে পারে প্রথম দুই ম্যাচে খেলতে পারছেন না পিটারসেন।’ গত বুধবার থেকে নয়াদিল্লি¬র পালাম এয়ার ফোর্স মাঠে অনুশীলন করা দিল্লির দলটির সঙ্গেই অবস্থান করছেন পিটারসেন। কিন্তু ডান হাতের মধ্যমা এবং কনিষ্ঠ আঙ্গুল ভেঙ্গে যাওয়ায় নেটে এবং ভারী অনুশীলন থেকে বিরত আছেন তিনি।
আইপিএল সপ্তম আসরে আগামী ১৭ এপ্রিল শারজাতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে দিল্লি¬ ডেয়ারডেভিলস।
বলিউড তারকা শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) চাঙ্গা করে তুলতে পুনরায় দলের সঙ্গে যোগ দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। আগামী ১৬ এপ্রিল শুরু হওয়া টুর্নামেন্টের প্রথম ম্যাচের আগেই সবার আগে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে কেকেআর। দলটির বোলিং পরামর্শক হিসেবে ‘সুলতান অব সুয়িং’ পুনরায় যোগ দেয়ায় আরেক মৌসুমের জন্য দলটি নিঃসন্দেহে আরো শক্তিশালী হলো। ইতিপূর্বে ২০১০ এবং ২০১২ দলটির সঙ্গে থাকা আকরাম এবারো দলের ভালো করা ব্যাপারে আশাবাদী।
দলের অনুশীলন ক্যাম্পে যোগ দেয়ার আগেই টুইট করে ৪৭ বছর বয়সী আকরাম জানান, ‘প্রথম অনুশীলন সেশনের নামার আগেই মনে হলো দলের খেলোয়াড়রা বেশ ভালো অবস্থায় আছে এবং মানসিক দিক থেকেও তারা বেশ শক্তিশালী।’
২০১২ মৌসুমের চ্যাম্পিয়ন কেকেআর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আবুধাবিতে বুধবার শিরোপাধারি মুম্বাই ইন্ডিয়ান্সের মোকাবেলা করবে।
