আরব আমিরাতে দুবাই অনুষ্ঠানরত এশিয়ার বৃহত্ দাবা ইভেন্ট ১৬তম দুবাই ওপেন দাবা চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে ঢাকা মোহামেডানের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ২৬৬৭ রেটিংপ্রাপ্ত ফ্রান্সের গ্র্যান্ড মাস্টার আন্দ্রেই ইসট্রাটেস্কুকে হারিয়েছেন। জিয়া ৬ খেলায় সাড়ে চার পয়েন্ট নিয়ে ১২ জনের সাথে মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন। ফ্রান্সের গ্র্যান্ড মাস্টার রোমেইন এডুয়ার্ড সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।
