বিউবো চ্যাম্পিয়ন

আপডেট : ১৩ এপ্রিল ২০১৪, ২২:১০
জাতীয় ভলিবলের সংস্থা অঞ্চলের বাছাই পর্বের খেলায় চ্যাম্পিয়ন হয়েছে বিদ্যুত্ উন্নয়ন বোর্ড। জাতীয় ভলিবলের সংস্থা অঞ্চলের বাছাই পর্বের সমাপনী খেলায় বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ড ২৬/২৪, ১৯/২৫, ২৫/২১, ২৫/১৯ পয়েন্টে ৩-১ সেটে তিতাস ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন দল হিসেবে চূড়ান্ত পর্বে উঠেছে। সংস্থা অঞ্চল হতে বিদ্যুত্ উন্নয়ন বোর্ড ও তিতাস ক্লাব চূড়ান্ত পর্বে খেলবে। আগামী ২৫-২৮ এপ্রিল জাতীয় ভলিবলের চূড়ান্ত পর্বের খেলা ঢাকা ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।