গুলশান ইউথ ক্লাবের স্পোর্টস কার্নিভাল শুরু

আপডেট : ১৩ এপ্রিল ২০১৪, ২২:১১
গুলশান ইউথ ক্লাবের উদ্যোগে গতকাল ১৭ দিন ব্যপাী স্পোর্টস কার্নিভাল শুরু হয়েছে। এবার ব্যপাক আয়োজন করা হচ্ছে। অ্যাতলেটিকস, বাস্কেটবল, রোলার স্কেটিং, ক্রিকেট, টেনিস, সাঁতার, কারাতে তো আছেই সাথে গান আট থাকছে এই আয়োজনে। গতকাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রহমতউল্লাহ এমপি, আবুল কালাম আজাদ এমপি, পর্যটন মন্ত্রনালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরি, গুলশান সোসাইটির সভাপতি শামসুল হুদা, বারীদারা সোসাইটির সভাপতি ফিরোজ হাসান, গুলশান ইউথ ক্লাবের সভাপতি রাফেজ আলম চৌধুরি, সাধারন সম্পাদক মুস্তাফিজুর রহমান ভুইয়া।