ডাব্লিউএসআইএস পুরস্কারে বাংলাদেশ

আপডেট : ১৫ এপ্রিল ২০১৪, ১৯:২৮
ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি (ডাব্লিউএসআইএস) ২০১৪তে প্রতিনিধিত্ব করছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন প্রোগ্রামের দুটি উদ্যোগ। এই প্রতিযোগিতায় ক্যাটাগরি ৭-এ ‘সার্ভিস অ্যাট সিটিজেন’র ডোরস্টেপ’ এবং ক্যাটাগরি ৯-এ ‘আইসিটি ফর এডুকেশন ইন সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি লেভেল প্রজেক্ট’ প্রতিদ্বন্দ্বিতা করছে। যেকোনো ইমেইল অ্যাড্রেস থাকলেই আগামীকাল পর্যন্ত ভোট দেওয়া যাবে এই দুই প্রকল্পকে। প্রকল্প দুইটিকে ভোট দেওয়ার জন্য http://groups.itu.int/stocktaking/WSISProjectPrizes2014.aspx ঠিকানায় ইমেইল ঠিকানা ব্যবহার করে নিবন্ধন করতে হবে। নিবন্ধন হয়ে গেলেই ভোট প্রদান করা যাবে।