জেনে নিন : কুইক নোট

আপডেট : ১৫ এপ্রিল ২০১৪, ২১:৩৭
আমাদের প্রায়ই নানা বিষয়ে নোট নেওয়ার প্রয়োজন হয়ে থাকে। এই কাজে পিসির সফটওয়্যারের পাশাপাশি অনলাইনে নোট নেটওয়ার জন্য রয়েছে ক্রোম ব্রাউজারের অ্যাপ্লিকেশন ‘কুইক নোট’। খুব সহজেই ব্যবহারযোগ্য একটি নোটপ্যাড, স্ক্র্যাচপ্যাড বা ক্লিপবোর্ড হিসেবে ব্যবহার করা যায় এটি। এখান থেকে সহজেই নোটগুলো সম্পাদনা করা যায়। ক্লাউডে যেকোনো স্থান থেকেই সিনক্রোনাইজও করা যায় এখানকার নোট। ডাউনলোড লিংক http://goo.gl/C8HPX।