পিসি বা ল্যাপটপ থেকে যেকোনো সময় যেকোনো অবস্থার ইমেজ ধারণ করতে চাইলে প্রিন্ট স্ক্রিন অপশনটি ব্যবহার করতে হয়। পিসিতে উপরের ডান দিকে থাকে Print Screen বাটনটি। ল্যাপটপের ক্ষেত্রে এর সাথে ফাংশন কি ব্যবহার করার প্রয়োজন হতে পারে। এই বাটনটি চেপে উইন্ডোজের পেইন্ট, ফটোশপ, মাইক্রোসফট ওয়ার্ডের মতো যেকোনো প্রোগ্রামে নতুন একটি ফাইলে পেস্ট কমান্ড দিলেই ডেস্কটপের একটি ইমেজ চলে আসবে।
