বগুড়া প্রিমিয়ার ক্রিকেট
বগুড়া প্রতিনিধি
বগুড়ার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গতকাল বুধবারের খেলায় রহমান নগর ক্রিকেট ক্লাব ৫৫ রানে আগমনী ক্রীড়াচক্রকে পরাজিত করে। শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় খেলাটি।
সোহানের সেঞ্চুরিতে টস জয়ী রহমান নগর ক্রিকেট ক্লাব প্রথমে ব্যাট করে ৫০ ওভারে চার উইকেট হারিয়ে ২৯০ রান তোলে। জবাবে আগমনী ক্রীড়াচক্র ৫০ ওভারে ২৩৫ রানে থেমে যায়।
সংক্ষিপ্ত স্কোর ঃ
রহমান নগর ক্রিকেট ক্লাবঃ ৫০ ওভারে ২৯০/ ৪ (সোহান-১০৩*, মাজিদ-১০১*, মিলন ৪১; সানি ২/২৯ )
আগমনী ক্রীড়াচক্র ঃ ৫০ ওভারে ২৩৫/ ৯ (আফ্রিদি ৬৪, ভোলা-৫৯, শিপন ২৮; সমির ৪/২৮, মাজিদ ২/২৯)
ফল ঃ রহমান নগর ৫৫ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ ঃ মাজিদ, রহমান নগর ক্রিকেট ক্লাব।
