স্পোর্টস রিপোর্টার
গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার হকি লিগের যুগ্ম চ্যাম্পিয়ন আবাহনী ও ঊষা ক্রীড়া চক্রকে ৩০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা দিয়েছে। একই সাথে সেরা খেলোয়াড় আবাহনীর খিসা মিমোকে ১০ হাজার এবং সর্বোচ্চ গোলদাতা ঊষার মামুনুর রহমান চয়নকে ১০ হাজার টাকা দিয়েছে। বুধবার বিমান বাহিনীর ফ্যালকন হলে এই অর্থ পুরস্কার দেয়া হয়েছে। সাবেক হকি খেলোয়াড় মামুনুর রশিদ হল্যান্ড যাবেন উন্নত প্রশিক্ষণ নিতে। তার জন্য গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানী মামুনকে তিন লাখ এবং জাতীয় দলের খেলোয়াড় মশিউর রহমান বিপ্লবকে চিকিত্সার জন্য দিয়েছেন ১ লাখ টাকা।
পুরস্কার দেয়ায় স্পন্সর প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানিয়েছেন হকি ফেডারেশনের সভাপতি এয়ার মার্শাল ইনামুল বারি। একই সাথে খেলোয়াড়দেরকে আরো ভালো খেলার তাগিদ দিয়েছেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি।
