সংবাদ কণিকা

আপডেট : ১৮ এপ্রিল ২০১৪, ২১:১৬
ভারতে শিশু অপহরণ বাড়ছে ভারতের প্রত্যন্ত অঞ্চল থেকে শিশু অপহরণের মাত্রা বেড়ে গেছে এবং অপহূত শিশুদের বেশিরভাগকেই গৃহশ্রমের কাজে নিয়োজিত করা হচ্ছে। ভারত সরকারের হিসেব অনুযায়ী, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় দেশটিতে শিশু শ্রমিকের সংখ্যাও অনেক বেশি। দেশটিতে শিশু অধিকার নিয়ে যারা কাজ করছেন, তারা বলছেন, শিশু শ্রম আইনটি সংশোধনের কথা। —বিবিসি চীনে ক্ষুব্ধ রেল শ্রমিকের কাণ্ড চীনের উত্তর-পূর্বাঞ্চলের হেলংজিয়ং প্রদেশের হার্বিন রেলওয়ে স্টেশনের রেল-শ্রমিক য়ু ঝেনজিনকে একটি রেল দুর্ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়। জানা যায়, য়ু’র বিরুদ্ধে ১২ মিটার রেলপথ বিচ্ছিন্ন করার অভিযোগ রয়েছে। তিনি একটি রেলওয়ে দলের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন। ধারণা করা হয়, তাকে ডিঙ্গিয়ে ভিন্ন ব্যক্তিকে পদন্নোতি দেয়ার কারণে রাগান্বিত হয়ে তিনি এ কাজ করে থাকতে পারেন। প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনাটি ঘটার পর য়ু অস্বাভাবিক আচরণ করেছেন। —এএফপি মাছ নিয়ে মহা দুশ্চিন্তায় ইউরোপ শুধু বাঙালিই নাকি মাছ বেশি খায়। তাই বলা হয়ে থাকে, ‘মাছে-ভাতে বাঙালি’। কিন্তু ভাত ততটা না খেলেও ইউরোপীয়দের মাছ খাওয়া কিন্তু বেড়েই চলেছে। মাছ ধরা কমাতে তাই উঠে-পড়ে লেগেছে ইউরোপ। মাত্রাতিরিক্ত মাছ ধরা হচ্ছে বিশ্ব জুড়ে। বিশেষজ্ঞরা মনে করেন, এজন্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অঞ্চলের দেশগুলোই বেশি দায়ী। ব্যাপকহারে মাছ ধরায় রাশ টানতে তাই নেয়া হচ্ছে বিশেষ উদ্যোগ। কিন্তু আইন করে, জেলেদের নিয়মে বাঁধার চেষ্টা করেও লাভ হচ্ছে না। মাছ খাওয়া বেড়েই চলেছে ইউরোপে। গত ৬ এপ্রিল জার্মানি পালন করলো ‘ফিস ডিপেন্ডেন্স ডে’, অর্থাত্ ‘মাছনির্ভরতা দিবস’। ইইউ অঞ্চলের সবগুলো দেশেই দিবসটি পালিত হয়। যেমন ইটালিতে পালিত হয়েছে ১৪ এপ্রিল, পর্তুগালে হবে আগামী পহেলা মে। দিবসটির মূল উদ্দেশ্য হলো, মাছ ধরা এবং আমদানির বিষয়ে সবাইকে একটা নির্দিষ্ট নিয়মে বাঁধা। — ডয়েচে ভেলে