জেলা পুলিশ ও মহানগর পুলিশ চট্টগ্রাম প্রথম বিভাগ ফুটবল লিগে কেউ কাউকে হারাতে পারেনি। গতকাল শুক্রবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে দুই দলের মধ্যকার খেলাটি ১-১ গোলে ড্র হয়। জেলা পুলিশ দলের হয়ে আনিছুর রহমান এবং মহানগর পুলিশের পক্ষে লিটন বর্মন গোল করেন। জেলা পুলিশ দলের রুবেল মিয়া হন সেরা খেলোয়াড়। শেষে তার হাতে পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপার মো. হাফিজ আখতার।
আজকের খেলা : রাইজিং স্টার ও রেলওয়ে রেঞ্জার্স বিকাল ৪টা (এমএ আজিজ স্টেডিয়াম)।
