গতকাল কাবাডি স্টেডিয়ামে শুরু হয়েছে প্রিমিয়ার কাবাডি লিগ। ওয়ালটন স্মার্ট ফোনের পৃষ্ঠপোষকতায় লিগের ম্যাচে পুলিশ ৫টি লোনাসহ ৫৪-১৪ পয়েন্টে হারিয়েছে আজাদ স্পোর্টিং ক্লাবকে। দুপুরে শুরু হওয়া লিগের দ্বিতীয় ম্যাচে বিজিবি ১টি লোনাসহ ২২-২০ পয়েন্টে হারিয়েছে ফায়ার সার্ভিসকে। নিজেদের তৃতীয় ম্যাচে সেনাবাহিনী ৩টি লোনাসহ ৫১ - ১৭ পয়েন্টে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে এবং শেষ ম্যাচে নৌবাহিনী ১টি লোনাসহ ২৪-২১ পয়েন্টে বাংলাদেশ জেলকে হারায়।
