জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে স্যামসাং আইটি পণ্যে বিক্রয়োত্তর সেবা দিচ্ছে কম্পিউটার সোর্স। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত রাজধানীর লালমাটিয়ায় অবস্থিত কম্পিউটার সোর্সের প্রধান সার্ভিস সেন্টার (হোল্ডিং-৮/১৪, ব্লক-সি) থেকে এই সুবিধা নিতে পারবেন স্যামসাং ল্যাপটপ, মনিটর ও প্রিন্টার ব্যবহারকারীরা। একইসাথে এই সেবা পক্ষে ওয়ারেন্টি নেই এমন পণ্যের সার্ভিসিংয়ের ক্ষেত্রে ৫০ শতাংশ ছাড় ছাড়াও প্রত্যেক গ্রাহককেই আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হচ্ছে। ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া ‘স্যামসাং সেবা মেলা’ থেকে ওয়ারেন্টি পণ্যের অপারেটিং সিস্টেম, অফিস অ্যাপ্লিকেশন ইনস্টলেশন এবং সফটওয়্যার ফ্রি আপডেট করে দেওয়া হচ্ছে বলে জানান কম্পিউটার সোর্সের সার্ভিস সেন্টার ম্যানেজার মোহাম্মদ জামিল।
