দিনাজপুরে ক্যান্সার সচেতনতায় সড়ক যাত্রা

আপডেট : ১৯ এপ্রিল ২০১৪, ২১:১১
ক্যান্সার সচেতনতার সড়ক যাত্রা উপলক্ষে গত শুক্রবার সকালে খুরশিদ জাহান হক ইন্সটিটউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতালের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। পরে হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি তাসিন আখতার হক ডেলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী ও বিশেষ অতিথি ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবুল হোসেন পাটোয়ারী। প্রধান আলোচক হিসেবে জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালের ইপিডেমিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ মোঃ হাবিবুল্লাহ তালুকদার রাসকিন ক্যান্সারের উপর মূল আলোচনা করেন।