বগুড়া প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গতকাল শনিবারের খেলায় ক্রিকেট ক্লাব অব মালতিনগর (সিসিএম) ৪৩ রানে চক সুত্রাপুর বয়েজ ক্লাবকে পরাজিত করে।
জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় টসে জিতে ক্রিকেট ক্লাব অব মালতিনগর প্রথমে ব্যাট করে ৫০ ওভারে নয় উইকেটে ২৩১ রান করে।
জবাবে চক সুত্রাপুর বয়েজ ক্লাব ৪৫.৫ ওভারে ১৮৮রানে অল-আউট হয়ে যায়।
সংক্ষিপ্ত স্কোর
ক্রিকেট ক্লাব অব মালতিনগর (সিসিএম): ৫০ ওভারে ২৩১/৯ (রুমু ৮৬, রুমন ৩৩, ইরফান ২১; খোকন ২/২৮, রনি ২/৬০)।
চক সুত্রাপুর বয়েজ ক্লাব: ৪৫.৫ ওভারে ১৮৮/১০ (সোহেল ৫৩, পল্লব ৩৭, রকি ২০; সন্টু ৫/২৪, রুমেন ৪/৩২)।
ফল: সিসিএম ৪৩ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: সন্টু (ক্রিকেট ক্লাব অব মালতিনগর)। আজকের খেলা: জ্বলেশ্বরীতলা ক্রিকেট ক্লাব বনাম শহীদ তারেক সংঘ ব্লুজ।
