স্পোর্টস রিপোর্টার
ওয়ালটন কাবাডি লিগে গতকাল বিমানবাহিনী, ওয়ান্ডারার্স, নৌবাহিনী নিজ নিজ খেলা জিতেছে।
কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম খেলায় বিমানবাহিনী ২৩-২১ পয়েন্টে ফায়ার সার্ভিসকে হারায়। ওয়ান্ডারার্স ক্লাব ৪০-২১ পয়েন্টে মানিকনগর কাবাডি ক্লাবকে হারায়। শেষ খেলায় নৌবাহিনী ৫৮-১৬ পয়েন্টে শহীদ মোজাফফর স্মৃতি সংসদকে হারিয়েছে।
