বগুড়ায় টেবিল টেনিস প্রশিক্ষণ ক্যাম্প শুরু

আপডেট : ১৯ এপ্রিল ২০১৪, ২১:৫৪
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহযোগিতায় এবং বগুড়া জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বগুড়ায় ২১ দিনব্যাপী স্কুল ছাত্র-ছাত্রীদের নিয়ে টেবিল টেনিস প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে। বিভিন্ন বিদ্যালয়ের প্রায় অর্ধশত ছাত্র-ছাত্রী প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নিচ্ছেন। বগুড়ার জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস গতকাল শনিবার বিকালে স্থানীয় জিমনেসিয়াম কাভার্ড গ্রাউন্ডে প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ও টেবিল টেনিস তারকা জোবেরা রহমান লিনু অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।