গোলটি বাঁচাতে পারলেও নিজেকে বাঁচাতে পারেননি গোলরক্ষক সাইলভিয়ান আজউগুই। বল রুখতে গিয়ে প্রাণ হারালেন তিনি। দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম আফ্রিকার গ্যাবনে এসি বঙ্গোভাইল বনাম মধ্য মেব্রি স্পোর্টিফের ম্যাচে। বঙ্গোভাইল ফুটবল ক্লাবের গোলরক্ষক সাইলভিয়ান আজউগুই দ্রুত ছুটে আসা বলকে গোল হওয়া থেকে বাঁচান। কিন্তু বিপক্ষেও খেলোয়াড় ভারসাম্য হারিয়ে গোলরক্ষকের মাথায় আঘাত করেন। মাথায় গুরুতর চোট লাগে। মাঠ থেকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিত্সকরা সাইলভিয়ান আজউগুইকে মৃত ঘোষণা করেন।
