ডাচ কোচদের ফেরা নিশ্চিত করলেন বাফুফে সভাপতি

আপডেট : ২৩ এপ্রিল ২০১৪, ২২:০৪
স্পোর্টস রিপোর্টার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি সভাপতি কাজী সালাহউদ্দিন জানিয়েছেন, ছুটিতে যাওয়া ডাচ কোচদ্বয় সহসাই ফিরে আসবেন। গতকাল এ প্রসঙ্গে কথা বলেন তিনি। কোচরা বেতন না পেলে আসবেন না এমন গুঞ্জন প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, ‘দশ বারো দিনের মধ্যে কোচদের ঢাকায় ফেরার কথা রয়েছে। ঢাকায় এসে কাজ শুরু করবেন।’ সামনে এশিয়ান গেমস ফুটবলের বাছাই রয়েছে। জানা গেছে, ডাচ কোচরা এসে দল গঠনের কাজ শুরু করবেন। এদিকে সেপ্টেম্বরে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট হওয়ার কথা থাকলেও এখন তা এক মাস পেছাবে বলে জানান তিনি। এ প্রসঙ্গে সালাহউদ্দিন বলেছেন, ‘এটা হবেই। এখন তো অনেক দিক থেকেই পরিস্থিতি ভালো। তবে সেপ্টেম্বরে নয়, আমরা টুর্নামেন্ট করতে চাই অক্টোবরে।’