স্পোর্টস রিপোর্টার
ওয়ার্ল্ড টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে বাংলাদেশ টিটি দল আগামীকাল জাপানে যাচ্ছে। জাপানের রাজধানী টোকিওতে ওয়ার্ল্ড টিটি অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল থেকে ৫ মে। বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন ফেডারেশনের সভাপতি আব্দুল করিম। এছাড়াও দলে রয়েছেন আন্তর্জাতিক আম্পায়ার শাহজাহান। তিনি পুরুষ ও তিনজন মহিলা খেলোয়াড়ের মধ্যে রয়েছেন মানস চৌধুরি, তুহিন, ফাতেমাতুজ্জোহরা আঁখি এবং সারমিন আক্তার মিনারা। মহিলা খেলোয়াড় মৌমিতা আলম রুমি এবং মাহবুব বিল্লাহ চূড়ান্ত দলে ছিলেন। তাদের ভিসাসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতাও সম্পন্ন ছিল। যাওয়ার আগ মুহূর্তে এই খেলোয়াড়দের দল থেকে বাদ দেয়া হয়। টিটিতে অর্থ দিল স্ক্যান সিমেন্ট। জাপানে ছয় খেলোয়াড়ের পৃষ্ঠপোষকতা করছে প্রতিষ্ঠানটি।
