বার্সার শাস্তি মওকুফ করা হলো

আপডেট : ২৩ এপ্রিল ২০১৪, ২২:০৫
বার্সেলোনার খেলোয়াড় কেনা-বেচার ওপর আরোপিত নিষেধাজ্ঞার রুল বাতিল করে দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। কাতালানদের আপীলের ভিত্তিতে আগের রায়টি বাতিল করে দেয় ফিফা। গতকাল এক বিবৃতিতে ফিফা বিষয়টি নিশ্চিত করে। যুব পর্যায়ে খেলোয়াড় কেনায় অনিয়ম প্রমাণিত হওয়ায় আগামী মৌসুমে বার্সেলোনার খেলোয়াড় বেচা-কেনায় নিষেধাজ্ঞা আরোপ করে ফিফা। পাশাপাশি প্রায় চার কোটি সত্তর লাখ টাকার জরিমানাও করা হয়। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত দশটি ট্রান্সফার নিয়ে অনিয়মের অভিযোগের তদন্ত করে ফিফা। সেখানে বড় ধরনের অনিয়মের সুস্পষ্ট প্রমাণও ছিল বলে জানিয়েছিল তারা। আর বার্সেলোনার এই অনিয়মে অনেকটা নিরব ভূমিকা পালন করা স্প্যানিশ ফুটবল ফেডারেশনকেও (আরএফইএফ) শাস্তি দেয়া হয়। প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার অর্থ জরিমানা করা হয় তাদের। তবে গতকাল প্রকাশিত বিবৃতিতে আরএফইএফ’র শাস্তির বিষয়ে কিছু বলা হয়নি। বাসস/ওয়েবসাইট