শেষ হলো ইন্টারনেট গভর্ন্যান্স বিষয়ক সম্মেলন

আপডেট : ২৪ এপ্রিল ২০১৪, ১৯:৪৮
‘গ্লোবাল মাল্টিস্টেকহোল্ডার মিটিং অন দ্য ফিউচার অব ইন্টারনেট গভর্ন্যান্স’ (NETmundial) শিরোনামে দুই দিনের বিশ্ব সম্মেলন গতকাল শেষ হয়েছে। ব্রাজিলের সাও-পাওলোতে এ সম্মেলন আয়োজন করে ওয়াননেট ফোরাম এবং ব্রাজিল সরকারের ইন্টারনেট স্টিয়ারিং কমিটি। সম্মেলনের উদ্দেশ্য ছিল সকল দেশের মতামতের ভিত্তিতে ‘রোডম্যাপ ফর দ্য ফিউচার ইভোলুশন অব দ্য ইন্টারনেট গভর্ন্যান্স’ প্রণয়ন করা। ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা হোসেফ সম্মেলনের উদ্বোধন করেন। বাংলাদেশের তথ্যমন্ত্রী এবং বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরামের (বিআইজিএফ) চেয়ারপারসন হাসানুল হক ইনু উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সম্মেলনে ইন্টারনেট ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তার দিকে সকলকে মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়। সম্মেলনের বিস্তারিত জানা যাবে www.netmundial.br সাইটে।