আফগানিস্তানে পুলিশের গুলিতে তিন বিদেশি নাগরিক নিহত

আপডেট : ২৪ এপ্রিল ২০১৪, ২১:১১
আফগানিস্তানের রাজধানী কাবুলে পুলিশের গুলিতে দুই নারীসহ তিনজন বিদেশি নাগরিক নিহত হয়েছে। সরকারি কর্মকর্তারা এ খবর জানিয়েছে। পুলিশ জানায়, কাবুলের পশ্চিমদিকে পুলিশের তল্লাশি চৌকির কাছে পাঁচ-ছয়জন বিদেশি নাগরিকের ওপর এক পুলিশ গুলি চালালে তিনজন নিহত হয়। তারা হাসপাতালে ঢোকার সময় এ ঘটনা ঘটে। তবে হামলার পর ঐ পুলিশও নিজের ওপর গুলি চালিয়ে আত্মহত্যা করেন। আহতদের হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে বলে সরকারি সূত্রে জানা গেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছে, বিদেশি নাগরিকরা ঐ হাসপাতালে চাকরি করতেন।