পাবনার সুজানগর উপজেলার আমীনপুর থানাধীন রানীনগর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফখরুল আলম জিন্নাহ এবং ইউসুফ আলী ডাক্তার গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছে। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করেছে। আমিনপুর থানা পুলিশ জানায়, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে বুধবার আওয়ামী লীগ নেতা জিন্নাহ এবং ইউসুফ আলী গ্রুপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ৯ রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
