বগুড়া প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গতকাল বৃহস্পতিবারের খেলায় জ্বলেশ্বরীতলা ক্রিকেট ক্লাব ২২৯ রানের বিশাল ব্যবধানে আগমনী ক্রীড়া চক্রকে পরাজিত করে। জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটিতে টস জিতে জ্বলেশ্বরীতলা ক্রিকেট ক্লাব প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩৬ রান করে। জবাবে ব্যাট করতে নেমে আগমনী ক্রীড়া চক্র ৪৪ ওভারে ১০৭ রানে অলআউট হয়ে যায়।
সংক্ষিপ্ত স্কোর ঃ জ্বলেশ্বরীতলা ক্রিকেট ক্লাব ৫০ ওভারে ৩৩৬/৮ (শিশির-১১১, শাকিল-৪৯, শাওন-৪৪ ; পারভেজ-২/৮৫, সাওগত-২/৪১, ফেরদৌস-২/৩৫)। আগমনী ক্রীড়া চক্র ঃ ৪৪ ওভারে ১০৭/১০ (পারভেজ-২৫, রিফাত-১৪, সোহান-১২ ; ফেরদৌস-৩/২৬, সাওন-২/১৬)। ম্যান অব দ্য ম্যাচ ঃ শিশির (জ্বলেশ্বরীতলা ক্রিকেট ক্লাব)।
