অ্যানচেলোত্তির সন্তুষ্টি

আপডেট : ২৪ এপ্রিল ২০১৪, ২১:৫৯
রিয়াল মাদ্রিদ কোচ কার্লো অ্যানচেলোত্তি নিজেদের মাঠে বায়ার্নকে পুরো ৯০ মিনিট ঠেকিয়ে রাখতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন। শুধু তাই নয়, তিনি বলেছেন সমর্থকদের লিসবনে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নিয়ে যেতে তারা সবটুকু উজাড় করে দেবেন। অ্যানচেলোত্তি বলেন, ‘আমরা ভাল একটা কাজ করেছি। সবাই দুর্দান্ত খেলেছে। সমর্থকদের সমর্থনও ছিল গুরুত্বপূর্ণ এবং পুরো আবহটা ছিল অসাধারণ। আমাদের কাজ হলো সমর্থকদের লিসবনে নিয়ে যাওয়ার জন্য সম্ভাব্য সবকিছু করা।’ ইতালিয়ান এই কোচ বলেন,‘দলগতভাবে আমরা ভাল কাজ করেছি। খেলোয়াড়রা ছিল নিস্বার্থ এবং মানসিকতার দিক থেকে শক্তিশালী। দলটা আকাঙ্ক্ষায় পরিপূর্ণ। আমরা কখনো ভাল না খেললেও দলের অঙ্গীকার দারুণ। পুরো আবহটা চমত্কার। আগামী মঙ্গলবার ্আমাদের দরকার আত্মত্যাগ, সাহস, গুণপনা ও ব্যক্তিত্বের সমাহার। লড়াইটা এখনো উন্মুুক্ত। আমরা খানিকটা এগিয়ে। তবে কেউ জানে না কি ঘটতে পারে।’