কষ্টের জয় মোহামেডানের

আপডেট : ২৪ এপ্রিল ২০১৪, ২২:১০
মোহামেডান ১ বারীধারা ০ ম্যাচের ৮৮ মিনিট পর্যন্ত গোলের দেখা পায়নি মোহামেডান। ঝড়ো আক্রমণ চলছিল উত্তর বারীধারা ক্লাবের উপর। যে কোনো মুহুর্তে গোল হবে হবে করেও হচ্ছিল না। শেষ পর্যন্ত বহু প্রতীক্ষিত একমাত্র গোলটি পেয়েছে মোহামেডান ৮৯ মিনিটে। অপেক্ষায় থাকা মোহামেডান সমর্থকরাও যেন হাফ ছেড়ে বেঁচে যায়। আর গোল হয়ে যাওয়ায় উত্তর বারীধারা ক্লাবও হতাশ হয়ে পড়ে। এতোটা সময় ধরে রেখেও লাভ হলো না। নিশ্চিত ড্র হতে যাওয়া ম্যাচটায় হার নিয়ে মাঠ ছাড়তে হলো। এই জয়ে মোহামেডান উঠে এসেছে পয়েন্ট টেবিলের তিন নম্বর স্থানে। বদলী ফুটবলার ওয়াহেদ আহমেদ গোল করেছেন। ম্যাচের ২৫ মিনিটে অধিনায়ক এমিলি পরিবর্তে মাঠে নামা স্ট্রাইকার ওয়াহেদ কাল ম্যাচ জিতিয়েছেন। হিরো মনে গেছেন বটে। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ জিতলেও মোহামেডানের সামেন উত্তর বারীধারা বড় কাটা হয়ে থাকবে। এই দলের বিরুদ্ধে জিততে গিয়ে মোহামেডানের ফুটবলারদের কাল ওষ্ঠাগত অবস্থা হয়েছিল। অনেকেই দরে নিয়েছিলেন এই ম্যাচেও আবার সেই একই চিত্র। ড্র হবে। প্রথম পর্বেও গোল শূন্য ড্র হয়েছিল। বারীধারার মতো দুর্বল দলকে পেয়েও মোহামেডানের বড় পারিশ্রমিক পাওয়া ফুটবলারর গোল করতে পারবেন না এটা বাবতেই পারেননি দলের সমর্থকরা। একটা সময় তো বয় ঢুকে গিয়েছিল মোহামেডানের। কারণ উল্টো গোল খেয়ে যাওয়ার মতো অবস্থার সুষ্টি হয়েছিল। উত্তার বারীধারার আফ্রিকান স্ট্রাইকার পা লাগাতে পারলেই বল মোহামেডানের জালে। কিন্তু হয়নি। শেষ পর্যন্ত তা হয়নি। লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয়নি স্বাধীনতা কাপ ফুটবল চ্যাম্পিয়ন মোহামেডানকে। শেষ মিনিটের গোলে মোহামেডান জয় নিয়ে মাঠ ছেড়েছে। আগামীকালের খেলা শেখ রাসেল ঃ ব্রাদার্স, ৫টা ৩০।