শ্বাসকষ্টের রোগীর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়?
সুরভী আক্তার
অধ্যক্ষ
হলি হ্যাভেন কিন্ডারগার্টেন, রূপগঞ্জ
পুরো প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়বে এবং বাসা-বাড়িতে এই মডেলের ওপর পরীক্ষা দেবে
১। নিচের কোনটি স্থলজ পরিবেশের খাদ্য শৃঙ্খল?
ক. ফাইটোপ্লাঙ্কটন ছোট মাছ বড় মাছ
খ. ধানছোট মাছ চিল
গ. শেওলামাছের লার্ভা ক্ষুদ্র প্রাণী ঘ. ফাইটোপ্লাঙ্কটন জুপ্ল্যাঙ্কটন
২। উদ্ভিদের পাতায় কি থাকে?
ক. সবুজ কণিকা খ. বাতাস গ. লাল কণিকা ঘ. হলুদ কণিকা
৩। উদ্ভিদ বায়ুতে কোন গ্যাস ত্যাগ করে-
ক. নাইট্রোজেন খ. অক্সিজেন গ. কার্বন ডাই-অক্সাইড ঘ. নিয়ন
৪। উদ্ভিদের পরাগায়নে সহায়তা করে কোনটি?
ক. গরু খ. বাঘ গ. মানুষ ঘ. পাখি
৫। কী কারণে পরিবেশের পরিবর্তন ঘটে?
ক. আমাদের কর্মকাণ্ডে খ. প্রাকৃতিক কারণে গ. জনসংখ্যা বৃদ্ধির ফলে ঘ. সবগুলো
৬। ঘণবসতি এলাকায় আবর্জনা ও মলমূত্র নিষ্কাশনের ভালো ব্যবস্থা না থাকায় কোনটি বেশি দূষিত হয়?
ক. বায়ূ খ. পানি গ. মাটি ঘ. গাছপালা
৭। অপরিকল্পিতভাবে বাসগৃহ নির্মাণ, শিল্প কারখানা স্থাপন ইত্যাদির ফলে নিচের কোনটি বেশি দূষিত হয়?
ক. বায়ূ খ. পানি গ. মাটি ঘ. উদ্ভিদ
৮। পরিবেশক সংরক্ষণের প্রয়োজন কেন?
ক. বনজঙ্গল রক্ষার জন্য খ. মানুষ সহ পরিবেশেকে বাঁচানোর জন্য
গ. জনসংখ্যা বৃদ্ধির রোধ করার জন্য ঘ. পানির পরিমাণ বৃদ্ধির জন্য
৯। উদ্ভিদ মাটি থেকে কীসের সাহায্যে পৃষ্টি উপাদান শোষণ করে?
ক. মাটি খ. পানি গ. বায়ু ঘ. আলো
১০। কীভাবে মেঘ রূপে পানি কণা আকাশে ঘুরে বেড়ায়?
ক. আকাশের পানি কণা তৈরি হয়ে খ. গাছের মাধ্যমে
গ. আকাশে তৈরি হয় বরফ কণা ঘ. সূর্যতাপ জলীয়বাষ্প হয়ে পানি কণারূপে
১১। জীবাণুমুক্ত করার জন্য পানি ফুটতে শুরু করলে আরও কত মিনিট তাপ দিতে হবে?
ক. ৫ মিনিট খ. ১০ মিনিট
গ. ২০ মিনিট ঘ. ৩০ মিনিট
১২। কোন গ্যাসটি বিষাক্ত
ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড
গ. নাইট্রোজেন ঘ. কার্বন মনোক্সাইড
১৩। শ্বাসকষ্টের রোগীর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়?
ক. নাইট্রোজেন খ. অক্সিজেন গ. কার্বন- ডাই অক্সাইড ঘ. নিয়ন
১৪। বায়ুতে কার্বন-ডাই অক্সাইডের পরিমাণ বেশি হলে তাপমাত্রার কী পরিবর্তন হয়?
ক. কমে খ. বাড়ে গ. একই থাকে ঘ. শূন্য হয়
১৫। বায়ূ প্রবাহের শক্তিকে কাজে লাগিয়ে কী চালানো হয়
ক. ট্রেন খ. বাস গ. নৌকা ঘ. ট্রাক
১৬। সূর্যের মধ্যে যে শক্তি নিহিত আছে তা কোন ধরণের শক্তি?
ক. বিদ্যুত্ শক্তি খ. আলোক শক্তি গ. নিউক্লিয়ার শক্তি ঘ. তাপ
১৭। নিচের কোনটি জাঙ্ক ফুড?
ক. আলুর ভর্তা খ. রুটি
গ. পটেটো চিপস ঘ. পরটা
১৮। খাদ্যের কয়টি উপাদান মিলে তৈরি হয় সুষম খাদ্য-
ক. ৮ খ. ৭ গ. ৬ ঘ. ৫
১৯। ধান, গম ও ডাল ইত্যাদিতে কীসের পরিমাণ কম?
ক. প্রোটিনের খ. পানির গ. শক্তির ঘ. পুষ্টির
২০। হাম বসন্ত ইত্যাদি রোগ কীসের মাধ্যমে ছড়ায়?
ক. পানি খ. বায়ূ গ. মশা ঘ. খাদ্য
২১। নিচের কোনটি বায়ু বাহিত রোগ-
ক. আমাশয় খ. ডায়রিয়া গ. সর্দি জ্বর ঘ. কলেরা
২২। এইডস রোগের ভাইরাসের নাম কি?
ক. HIV খ. H1N1গ. AIDS ঘ. SOF
২৩। শুদ্ধ উত্তরটি চিহ্নিত কর-
ক. চাঁদ একটি নক্ষত্র খ. চাঁদ একটি উপগ্রহ গ. চাঁদ একটি গ্রহ ঘ. চাঁদ একটি গ্রহানু
২৪। আমরা কার কাছ থেকে আলো ও তাপ পাই?
ক. সূর্য খ. পৃথিবী গ. চাঁদ ঘ. সবগুলো
২৫। বয়ঃসন্ধিকালে ছেলে ও মেয়েদের দ্রুত কী পরিবর্তন হয়?
ক. গলার স্বরের খ. মাথার চুলের গ. মুখমন্ডলের ঘ. হাত পায়ের
২৬। চিপসের প্যাকেট কোন গ্যাস ব্যবহার করা হয়?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন গ. কার্বন-ডাই-অক্সাইড ঘ. জলীয়বাষ্প
২৭। বয়ঃসন্ধিকালের পরিবর্তন নয় কোনটি?
ক. মোটা হয়ে যাওয়া খ. লম্বা হওয়া গ. ওজন বৃদ্ধি হওয়া ঘ. স্বর পরিবর্তন হওয়া
২৮। একজন বয়ষ্ক কর্মঠ লোকের প্রতিদিন কত ক্যালরি শক্তি প্রয়োজন হয়?
ক. ১০০০ ক্যালরি খ. ২০০০ ক্যালরি গ. ৩০০০ ক্যালরি ঘ. ৪০০০ ক্যালরি
২৯। রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয়?
ক. আলু খ. দুধ গ. মাংস ঘ. ধান
৩০। সংরক্ষণের জন্য জীবানু ধ্বংস করা যায়-
ক. ভিজিয়ে রেখে খ. মৃদু তাপে গ. উচ্চ তাপে ঘ. তেল দিয়ে
৩১। শক্তির প্রধান উত্স কী?
ক. সূর্য খ. চাঁদ গ. তারা ঘ. আগুন
৩২। কাঠ ও কয়লা পুড়িয়ে তাপ উত্পন্ন করলে কোন শক্তি রূপান্তর হয়?
ক. তাপশক্তি রাসায়নিক শক্তি খ. রাসায়নিক শক্তি তাপ শক্তি
গ. আলোক শক্তি রাসায়নিক শক্তি
ঘ. রাসায়নিক শক্তি বিদ্যুত্ শক্তি
৩৩। নিচের কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল?
ক. আলো খ. পানি গ. বীজ ঘ. খাদ্য
৩৪। আমাদের শরীরের কোন অঙ্গটি সর্বদা সংকোচিত, প্রসারিত হয়?
ক. হূপিন্ড খ. কিডনী গ. স্নায়ু ঘ. পাকস্থলী
৩৫। পুকুর ও নদীর পানিতে গোসল ও কাপড় কাচলে কী হয়?
ক. পানি পরিস্কার হয় খ. পানি দূষিত হয় গ. পানি নিরাপদ হয় ঘ. পানি কমে যায়
৩৬। মাটি কণার ফাঁকে ফাঁকে কী থাকে?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন গ. কার্বন-ডাই-অক্সাইড ঘ. বায়ু
৩৭। নলকুপের পানিতে থাকতে পারে-
ক. চর্বি খ. ভিটামিন গ. আর্সেনিক ঘ. খনিজ লবন
৩৮। উঁচু পর্বতের চুড়ায় পানি কী রূপে থাকে?
ক. পানি খ. মেঘ গ. শিশির ঘ. বরফ
৩৯। নিচের কোনটির ওজন আকার ও আয়তন নেই
ক. পানির খ. তাপ গ. ইট ঘ. লবন
৪০। কোনটি সৌর জগতের বস্তু নয়?
ক. পৃথিবী খ. ধূমকেতু গ. গ্যালাক্সি ঘ. চাঁদ
