রাষ্ট্রপতি সিঙ্গাপুর পৌঁছেছেন

আপডেট : ২৭ এপ্রিল ২০১৪, ২২:২৮
রাষ্ট্রপতি আব্দুল হামিদ সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টারে মেডিক্যাল চেকআপের জন্য সাতদিনের সফরে রবিবার সিঙ্গাপুর পৌঁছেছেন। সিঙ্গাপুর থেকে ঢাকায় প্রাপ্ত এক বার্তায় বলা হয়েছে, রবিবার সকালে চেংগি আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছলে সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার মাহবুব-উজ-জামান রাষ্ট্রপতিকে স্বাগত জানান। চোখের চিকিত্সা ছাড়াও সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রাষ্ট্রপতির মেডিক্যাল চেকআপ হবে। রাষ্ট্রপতি আব্দুল হামিদ সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে শনিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ এবং সংশ্লি¬ষ্ট ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ তাকে বিদায় জানাতে বিমান বন্দরে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি আগামী ৩ মে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।