আজকের অনুষ্ঠান

আপডেট : ২৭ এপ্রিল ২০১৪, ২২:৩০
গণজাগরণ মঞ্চ:দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলার রায় দ্রুত ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল। প্রজন্ম চত্বরে সন্ধ্যা ৬টা। নৌকা সমর্থক গোষ্ঠী:আব্দুস সামাদ আজাদ স্মরণসভা ও চলমান রাজনীতি নিয়ে আলোচনা সভা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বেলা ১১টা। স্বাধীনতা একাডেমী ফাউন্ডেশন: ‘বর্তমান সরকার মুজিবনগর সরকারের ধারাবাহিক সরকার’ শীর্ষক আলোচনা সভা। জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স কক্ষে বিকাল ৫টা। বাংলাদেশ উন্নয়ন পরিষদ:৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিকাল ৩টা। বঙ্গবন্ধু একাডেমী:চলমান রাজনীতি বিষয়ে আলোচনা সভা। জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সকাল ১০টা। বাংলাদেশ লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন: বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস উপলক্ষে মানববন্ধন। হাজারীবাগ, ঢাকা ট্যানারির মোড়ে বেলা ১১টা।