২য় আইটিইই পরীক্ষায় অনুষ্ঠিত

আপডেট : ২৮ এপ্রিল ২০১৪, ২০:১৭
দেশের আইটি গ্র্যাজুয়েট ও পেশাজীবীদের আর্ন্তজাতিক দক্ষতা পরিমাপের জন্য দ্বিতীয়বারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হলো ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন (আইটিইই)। গত ২৭ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, বুয়েট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একযোগে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় বাংলাদেশি প্রায় পাঁচশ আইটি পেশাদার সম্পূর্ণ বিনা খরচে আইটিইই পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা পদ্ধতি পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন আইসিটি সচিব নজরুল ইসলাম খান, ইনফরমেশন টেকনোলজি প্রমোশন এজেন্সির (আইপিএ) প্রধান উপদেষ্টা সাকাগুচি, প্রকল্প পরিচালক ড. শেখ আমজাদ হোসেন, প্রকল্পের প্রধান উপদেষ্টা হিদিও হোয়া, প্রকল্প ব্যবস্থাপক মো. রাবিউল ইসলাম এবং প্রকল্পের সমন্বয়ক আকিহিরো সুজি।