অধ্যায়: উক্তি
এক কথায় উত্তর:
১. উক্তির আভিধানিক অর্থ কী?
উ: কথন।
২. উক্তির ইংরেজি রূপ কী?
উ: Naration.
৩. উক্তির প্রকৃতি+ প্রত্যয় লেখ?
উ: ( বচ্ + ক্তি = উক্তি।
৪. উক্তি কী?
উ: কোন কথকের বাক কর্মের নাম।
৫. উক্তি কত প্রকার?
উ: দুই প্রকার।
৬. পরোক্ষ উক্তিতে ‘পূর্ব দিন’ থাকলে প্রত্যক্ষ উক্তিতে কি হয়?
উ: গতকল্য।
৭. প্রত্যক্ষ উক্তিতে বক্তার বক্তব্যটুকু কোন চিহ্নের অন্তর্ভূক্ত থাকে?
উ: উদ্ধরণ চিহ্ন।
৮. পরোক্ষ উক্তিতে কী লোপ পায়?
উ: উদ্ধরণ চিহ্ন।
৯.প্রথম উদ্ধরণ চিহ্ন স্থানে কোন অব্যয়টি
ব্যবহার করতে হয়?
উ: যে।
১০.বাক্যের সঙ্গতি রক্ষার জন্য উক্তিতে ব্যবহূত কিসের
পরিবর্তন করতে হয়।
উ:পুরুষের।
১১.শিক্ষক বললেন, “কাল তোমাদের ছুটি থাকবে।”- উক্তি পরিবর্তন কর।
উ: শিক্ষক বললেন যে, পরদিন আমাদের ছুটি থাকবে।
১২.প্রত্যক্ষ উক্তিতে ‘আজ’ থা কলে পরোক্ষ উক্তিতে কি হয়?
উ: সে দিন।
১৩.প্রত্যক্ষ উক্তিতে চিরন্তন সত্য থাকলে পরোক্ষ উক্তিতে কিসের পরিবর্তন হয় না?
উ: কালের।
১৪. প্রত্যক্ষ উক্তি কাকে বলে?
উ: যে বাক্যে বক্তার কথা অবিকল উদ্ধৃত হয়।
১৫. পরোক্ষ উক্তির ‘আগেরদিন’ প্রত্যক্ষ উক্তিতে কি হয়?
উ: গতকাল।
১৬. উক্তি পরিবর্তন: সাদ বলল যে, সে তক্ষুনি যাচ্ছে। (প্রত্যক্ষ উক্তি)
উ: সাদ বলল “আমি এক্ষুনি আসছি।”
১৭. ‘যে’কোন অব্যয়?
উ: সংযোজক অব্যয়।
১৮.প্রত্যক্ষ উক্তির কাকে পরোক্ষ উক্তিতে অর্থানুযায়ী করতে হয়?
উ: কালবাচক পদকে।
১৯.পরোক্ষ উক্তির ‘এই’ পরোক্ষ উক্তিতে কি হয়? উ: সেই।
২০. রমেন বলল যে, সে আমাকে চেনে না। (প্রত্যক্ষ উক্তিতে পরিবর্তন)
উ: রমেন বলল, “আমি তাকে চিনি না।”
২১. হামিদ বলল, “তোমরা আগামীকাল এসো।” (পরোক্ষ উক্তি)
উ: হামিদ বলল যে, তোমরা পরদিন এসো।
২২.ইভা বলল, “আমার বাবা বাড়ি নেই।” (পরোক্ষ উক্তি)
উ: ইভা বলল যে, তার বাবা বাড়ি ছিলেন না।
২৩. প্রত্যক্ষ উক্তির ‘ইহা’ পরোক্ষ উক্তিতে কী হয়? উ: তাহা।
২৪. দোলা বলল যে, বইটা তার দরকার। (প্রত্যক্ষ উক্তি)
উ: দোলা বলল, “বইটা আমার দরকার।”
২৫. পরোক্ষ উক্তি কাকে বলে?
উ: যে বাক্যে বক্তার উক্তি অন্যের জবানীতে রূপান্তরিতভাবে প্রকাশ পায়।
২৬. আশ্রিত খণ্ডবাক্যের ক্রিয়ার কাল পরোক্ষ উক্তিতে কিসের উপর
নির্ভর করে না?
উ: মূল বাক্যাংশের ক্রিয়ার কালের।
২৭. পরোক্ষ উক্তির ‘পরদিন’ প্রত্যক্ষ উক্তিতে কি হয়?
উ: আগামীকাল।
২৮. প্রত্যক্ষ উক্তির ‘এখন’ পরোক্ষ উক্তিতে কি হয়?
উ: তখন।
২৯. প্রত্যক্ষ উক্তির ‘সে’ পরোক্ষ উক্তিতে কি হয়?
উ: এ।
৩০. পরোক্ষ উক্তির ‘ঐখানে’ প্রত্যক্ষ উক্তিতে কি হয়? উ: এখানে।
৩১.‘আগেরদিন’ প্রত্যক্ষ উক্তির কেমন শব্দ?
উ: কালসূচক শব্দ।
৩২.শিক্ষক বললেন যে, সততাই মহত্ গুণ।(প্রত্যক্ষ উক্তি)
উ: শিক্ষক বললেন, “সততাই মহত্ গুণ।”
৩৩.পরোক্ষ উক্তিতে ‘তত্পূর্বে’ থাকলে প্রত্যক্ষ উক্তিতে
কি হয়?
উ: ইতোপূর্বে।
৩৪. প্রজারা বলল, “মহারাজের জয় হোক।” (পরোক্ষ উক্তি)
উ: প্রজারা মহারাজের জয় কামনা করলেন।
৩৫. তিনি আমাকে বললেন, “তুমি এখন যেতে পার।” (পরোক্ষ উক্তি)
উ: তিনি আমাকে তখন যেতে বললেন।
৩৬. সাধু দেশের দুশমনদের ধিক্কার দিলেন। (প্রত্যক্ষ উক্তি)
উ: সাধু বললেন, “দেশের দুশমনদের ধিক।”
৩৭. অতশী বলল, “হায়, আমি কত বোকা!” (পরোক্ষ উক্তি)
উ: অতশী দুঃখের সাথে বলল যে, সে অত্যন্ত বোকা।
৩৮. রাহুলকে বললাম, “তুমি কাঁদছে কেন?” (পরোক্ষ উক্তি)
উ: রাহুলকে জিজ্ঞেস করলাম যে, সে কাঁদছে কেন।
৩৯. সে বলল, “বন্ধুগণ! আজ তবে বিদায়।” (পরোক্ষ উক্তি)
উ: সে তার বন্ধুগণের কাছে থেকে সেদিন বিদায় নিল।
৪০. বাঁধন বলল যে, তখন তার ছুটি হয়েছে। (প্রত্যক্ষ উক্তি)
উ: বাঁধন বলল, “এখন আমার ছুটি হয়েছে।”
৪১. বাবা ছেলেকে বললেন,“পড়তে বস।” (পরোক্ষ উক্তি)
উ: বাবা ছেলেকে পড়তে বসার জন্য বললেন।
৪২. মা তখন খোকাকে ঘুমাতে বললেন। (প্রত্যক্ষ উক্তি)
উ: মা খোকাকে বললেন, “তুমি এখন ঘুমাও।”
৪৩. সে বলল, “দৃশ্যটি কত সুন্দর!”
(পরোক্ষ উক্তি)
উ: সে বলল যে, দৃশ্যটি খুব সুন্দর।
৪৪. শিক্ষক বললেন, “জগত্ পরিবর্তনশীল?” (পরোক্ষ উক্তি)
উ: শিক্ষক বললেন যে, জগত্ পরিবর্তনশীল।
৪৫. লিমন লিখেছে, “শহরে খুব গরম পড়েছে।” (পরোক্ষ উক্তি)
উ: লিমন লিখেছে যে শহরে খুব গরম পড়েছে।
৪৬. মা বললেন, “ঈশ্বর তোমার মঙ্গল করুন।” (পরোক্ষ উক্তি)
উ: মা ঈশ্বরের কাছে আমার মঙ্গল কামনা করলেন।
৪৭. ছেলেটি দুঃখের সাথে বলল যে, সে অত্যন্ত বোকা। (প্রত্যক্ষ উক্তি)
উ: ছেলেটি বলল, “আমি কি অত্যন্ত বোকা!”
৪৮. বীনা আমাকে ভিতরে যেতে অনুরোধ করল (প্রত্যক্ষ উক্তি)
উ: বীনা আমাকে বলল, “দয়া করে ভিতরে আসুন।”
৪৯. তিনি আমাকে আমার নাম জিজ্ঞেস করলেন। (প্রত্যক্ষ উক্তি)
উ: তিনি আমাকে বললেন, “তোমার নাম কী?”
৫০. ইন্দ্রনাথ শ্রীকান্তকে বলল, “শীগিগর পালা এখান থেকে।” (পরোক্ষ উক্তি)
উ: ইন্দ্রনাথ শ্রীকান্তকে শীগিগর সেখান থেকে পালাতে বলল।
