ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আজ শুরু হবে প্রিমিয়ার ভলিবল লিগ। ১০টি দল লড়াই করবে লিগে। দলগুলো হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ড, রানার্সআপ তিতাস ক্লাব, তৃতীয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ এসি, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ওয়ারী ক্লাব, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, আজাদ স্পোর্টিং ক্লাব, ইষ্ট এন্ড ক্লাব, ঢাকা সবুজ। আজ বিকালে ৪টা থেকে ম্যাচ শুরু হবে। পালাক্রমে অনুষ্ঠেয় ম্যাচগুলো হলো বিদ্যুত্ উন্নয়ন বোর্ড ও ঢাকা সবুজ ও তিতাস ক্লাব বনাম ইষ্ট এন্ড ক্লাব, বিজিবি ও আজাদ এসসি।
