চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে জাভি আলোনসোর উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন করবে রিয়াল মাদ্রিদ। রিয়াল কোচ কার্লো অ্যানচেলোত্তি জানিয়েছেন এই তথ্য।
বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ৪-০ গোলে জয় পাওয়ার ম্যাচে বাস্তিয়ান শোয়েনস্টেইগারকে অন্যায়ভাবে আঘাত করে হলুদ কার্ড দেখেন আলোনসো। এটা ছিল টুর্নামেন্টের চলতি আসরে এই ডিফেন্সিভ মিডফিল্ডারের তৃতীয় হলুদ কার্ড। উয়েফার নিয়মানুযায়ী পরবর্তী ম্যাচ অর্থাত্ লিসবনের ফাইনালে আগামী ২৪ তারিখ নামা হচ্ছে না তার।
দলের গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়কে মাঠে পাওয়ার সর্বোচ্চ চেষ্টাই রিয়াল করবে জানিয়ে অ্যানচেলোত্তি বলেন, ‘জাভি আলোনসোর বিকল্প হিসেবে আমি (অ্যাসিয়ের) ইরামেন্ডির কথা ভেবে রেখেছি। তবে তার হলুদ কার্ডের বিপরীতে আপিল করা হবে।’
