হাসপাতাল ছাড়লেন মুশফিক

আপডেট : ০৪ মে ২০১৪, ২১:৫১
জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মুশফিকুর রহিম। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর মোটামুটি নিশ্চিত হওয়া গেছে হেপাটাইটিস ভাইরাসে ভুগছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক। তবে মাত্র একদিনের ব্যবধানেই দ্রুত অবস্থার উন্নতি হতে শুরু করেছে। আর তিনদিন হাসপাতালে কাটানোর পর গতকাল হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মুশফিক। গতকাল রবিবার সকাল সাড়ে ১১টার দিকে অ্যাপোলো হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসেন তিনি। হাসপাতালে ভর্তির পর মুশফিকের কিছু ডাক্তারী পরীক্ষা করা হয়। সব রিপোর্ট ইতিবাচক হওয়ায় তাকে নিয়ে এখন দুশ্চিন্তার আর কোন কারণ দেখছেন না চিকিত্সকরা। বিশ্রাম নিলেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন তিনি।