কেএফসি মহিলা ফুটবলের মূল পর্বে উঠেছে ময়মনসিংহ এবং নারায়ণগঞ্জ জেলা। ময়মনসিংহ জেলা ৫-০ গোলে হারিয়েছে রাজশাহী জেলাকে। সাজেদা ২, মারুফ ২, সেলিনা ১ গোল করেন। নারায়ণগঞ্জ জেলা ৭-০ গোলে খাগড়াছড়ি জেলাকে হারিয়েছে। মিথিলা ৩, সুখি ও শান্তু ১টি করে গোল করেন। এবারই প্রথম মূল পর্বে উঠেছে ময়মনসিংহ। দিনাজপুরে কেএফসি মহিলা ফুটবল লিগে গতকাল রংপুর জেলা ১১-০ গোলে লালমনিরহাট জেলাকে হারিয়েছে। স্বপ্না ৫, রোকসানা ২, রত্না ২, মৌসুমী ও লিমু ১টি করে গোল করেন। খুলনা জেলা ২-০ গোলে মাগুরাকে হারিয়েছে। নিপা ও মুক্তি গোল করেন।
