ভলিবল লিগ

আপডেট : ০৪ মে ২০১৪, ২১:৫২
ন্যাশনাল ব্যাংক ভলিবল লিগে গতকাল পুলিশ ও পানি উন্নয়ন বোর্ড জিতেছে। ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় পুলিশ ২৫/২১, ২৫/১৪ ও ২৫/১৫ পয়েন্টে ৩-১ পয়েন্টে, ৩-০ সেটে ফায়ার সার্ভিসকে হারায়। পানি উন্নয়ন বোর্ড ২৫/২০, ২৫/১৯ ও ২৫/২৩ পয়েন্টে ৩-০ সেটে ওয়ারী ক্লাবকে হারায়।